অমিত শাহের বিরুদ্ধে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে প্রমাণ-সহ সব তথ্য দেবেন মমতা
দি নিউজ লায়নঃ আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে চিটিংবাজ পার্টি ও অমিত শাহকেও মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন দেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না বিজেপি। তিনি আরো বলেন, সিএএ, এনআরসি মানবেন না। রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানা হবে না।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের একনম্বর, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। তিনি বলেছেন, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে প্রমাণ-সহ সব তথ্য তিনি দেবেন। তথ্য যাচাই না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মনগড়া তথ্য পেশ করার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন, বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে রাজনীতির কথা মানায় না। আর কেন্দ্রের আয়ুষ্মাণ ভারত প্রকল্পের থেকে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক বেশি। এছাড়াও তিনি বলেন. রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে।

Post a Comment